দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত সুবিধা না পেয়ে চরম ক্ষোভ ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন ‘লাইট হাউস’ প্রকল্পের একাধিক উপভোক্তা। তাঁদের অভিযোগ, প্রকল্পের নামে আশার আলো দেখানো হলেও বাস্তবে এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান বা সুবিধা মেলেনি।অভিযোগ অনুযায়ী, বছরের পর বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও উপভোক্তারা কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না। সম্প্রতি সমস্যার সমাধানের আশায় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও টুডা (TUDA)-র প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও কোনও স্পষ্ট আশ্বাস পাননি বলে দাবি করেন।শেষ পর্যন্ত ক্ষুব্ধ উপভোক্তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, বহুবার আবেদন ও যোগাযোগ করা সত্ত্বেও সমস্যার কোনও কার্যকর সমাধান হয়নি। ফলে প্রকল্পের ভবিষ্যৎ এবং নিজেদের অধিকার নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।উপভোক্তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে প্রকল্পের প্রকৃত সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।এদিকে, উপভোক্তাদের এই অভিযোগকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন
‘লাইট হাউস’ প্রকল্পে প্রতারণার অভিযোগ! বছরের পর বছর ঘুরেও মিলছে না আশ্রয়, ক্ষোভে ফুঁসছেন উপভোক্তারা
