Headlines

লালজুরি চেকপোস্টে বড়সড় সাফল্য! ৩ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক গাড়ি

লালজুরি, উত্তর ত্রিপুরা: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরার লালজুরি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ একটি গাড়ি আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চোরাচালান চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য মিলেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।পুলিশ সূত্রে জানা গেছে, TR-02N-0726 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৯৬ বান্ডিল ‘Mond’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট, অর্থাৎ ৩৯,২০০ প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেটগুলো BNSS-এর ১০৬ ধারায় বাজেয়াপ্ত করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া বিদেশি সিগারেটের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাচমারা পিটিএলের কর্মরত লব দে এবং সুদীপ নাথ। পুলিশের এই সফল অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় অবৈধ বিদেশি পণ্য পাচার রোধে আরও কড়া নজরদারি চালানো হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *