বিশ্রামগঞ্জ/চুরাইবাড়ি, ২ জুলাই: শাশুড়ির বিরুদ্ধে জামাতাকে কুপিয়ে হত্যার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের বাড়ি সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জের লুনথাইছড়া এলাকায় হলেও ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি এলাকায়।নিহতের স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী রাজু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর দুই সন্তানকে নিয়ে তিনি থানায় এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছেও বিচার চেয়ে গিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত ন্যায়বিচার পাননি বলে দাবি তাঁর।তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
শাশুড়ির বিরুদ্ধে জামাতাকে কুপিয়ে হত্যার অভিযোগ! বিচারের দাবিতে স্ত্রীর আর্তনাদ
