Headlines

শিক্ষায় আপস নয়, কলেজে ভাঙচুরও বরদাস্ত নয়

আগরতলা: শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে একাধিক বেসরকারি বি.এড কলেজকে শোকজ করার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বলেন, শিক্ষাক্ষেত্রে অনিয়ম কোনওভাবেই মেনে নেওয়া হবে না।পাশাপাশি রাজ্যের বিভিন্ন কলেজে আন্দোলনের নামে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায়ও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। মন্ত্রী কিশোর বর্মন বলেন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু আন্দোলনের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুরের সংস্কৃতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *