আগরতলা: উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত হলো “শিক্ষক প্রণাম-২০২৬” অনুষ্ঠান। শিক্ষকদের অবদান ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, মন্ত্রী কিশোর বর্মনসহ উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়।শিক্ষকদের সম্মান ও মর্যাদা আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকার গুরুত্বও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
শিক্ষক প্রণাম-২০২৬: শিক্ষকদের সম্মানে রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠান
