বিশালগড় থানাধীন শীতলাটিলা এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে মন্দিরের পুরোহিত পুজো দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান। এরপর স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরদের জানানো হলে খবর দেওয়া হয় বিশালগড় থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মন্দিরে চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয়দের অভিযোগ, বিশালগড়ের বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনা ঘটছে। চুরি ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের হাতে চোর ধরিয়ে দেওয়ার পরও অভিযুক্তরা দ্রুত ছাড়া পেয়ে যায় বলেও অভিযোগ তুলেছেন কয়েকজন বাসিন্দা।কালী মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এখন ঘটনার তদন্তে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর এলাকাবাসীর।
শীতলাটিলায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, ক্ষোভে এলাকাবাসী
