বিধানসভা অধিবেশনে বাম বিধায়কদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণের প্রস্তাব খারিজ হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় বিজেপি বিধায়ক ও মন্ত্রীদের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ তুলেছে DYFI ও TYF।তাদের অভিযোগ, শূন্যপদ পূরণের প্রস্তাব খারিজ হওয়ার পর বিজেপির মন্ত্রী-বিধায়কদের উল্লাস থেকেই স্পষ্ট হয়েছে সরকারের ‘বেকার-বিরোধী চরিত্র’। একইসঙ্গে বিধানসভায় জাতীয় পতাকার অবমাননারও অভিযোগ তোলা হয় সংগঠনগুলোর পক্ষ থেকে।এই অভিযোগগুলিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে DYFI-TYF-এর উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের বিপরীতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ থেকে বেকার যুবকদের কর্মসংস্থান, সমস্ত শূন্যপদ পূরণ এবং সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বৃহত্তর গণপ্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শূন্যপদ পূরণের প্রস্তাব খারিজ, বিজেপির বিরুদ্ধে DYFI-TYF-এর বিক্ষোভ
