Headlines

শ্রদ্ধায় রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী পালন

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকাও যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেসের নেতা-কর্মীরা প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *