Headlines

শ্রম ভবনের সামনে ‘কালা দিবস’ পালন, যৌথ আন্দোলনে মিড-ডে মিল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা

আগরতলা, ১০ জুলাই: বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শুক্রবার আগরতলার শ্রম ভবনের সামনে ‘কালা দিবস’ পালন করেন ত্রিপুরা মিড-ডে-মিল ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের সদস্যরা।তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভের মাধ্যমে তাঁরা নিজেদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা স্বল্প সম্মানী, সীমিত সুযোগ-সুবিধা এবং কর্মসংক্রান্ত নানা সমস্যার মধ্যে কাজ করে চলেছেন। তাই তাঁদের ন্যায্য দাবি দ্রুত পূরণের জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।সংগঠনগুলির নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচি চলাকালীন শ্রম ভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও তা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *