Headlines

সংগঠন শক্তিশালী করতে যুব কংগ্রেসের রাজ্য কার্যনির্বাহী সভা, নেতৃত্বে নীলকমল সাহা

আগরতলা, ১২ জুলাই: ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো মাসিক রাজ্য কার্যনির্বাহী সভা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়।সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা-সহ রাজ্যের বিভিন্ন জেলার যুব কংগ্রেসের নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী সদস্যরা।বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথস্তরে সাংগঠনিক ভিত্তি মজবুত করা, যুব সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং আগামী দিনের আন্দোলন ও কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতারা।সভা শেষে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল স্তরে সংগঠনকে আরও সক্রিয় করে যুব সমাজের স্বার্থে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে এবং আগামী দিনে জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে যুব কংগ্রেস আরও জোরালো ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *