Headlines

সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলার দাবিতে আগরতলায় UFBU-এর কর্মসূচি

সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা চালুর দাবিতে ফের সরব হল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। বুধবার আগরতলার এসবিআই মেলারমাঠ শাখার সামনে সংগঠনের উদ্যোগে আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে ব্যাঙ্ককর্মীদের সপ্তাহে পাঁচদিন কাজের ব্যবস্থা চালু করা, কর্মীদের কাজের চাপ কমানো এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।UFBU-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা চালুর দাবি জানিয়ে আন্দোলন চললেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে UFBU-এর পক্ষে সঞ্জয় দত্ত বলেন, ব্যাঙ্ককর্মীদের কাজের সময় ও কর্মপরিবেশের বিষয়টি বিবেচনা করে সপ্তাহে পাঁচদিন কাজের ব্যবস্থা চালু করা প্রয়োজন। তাঁর দাবি, এতে কর্মীদের কর্মদক্ষতা বাড়ার পাশাপাশি গ্রাহকরাও আরও উন্নত পরিষেবা পাবেন।দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *