Headlines

সমীর দাস হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব! ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ৪ জন গ্রেফতার

কাঁঠালতলী এলাকার বহুল আলোচিত সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম রাজু লস্কর, পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার। অভিযোগ, সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় তারা সক্রিয়ভাবে জড়িত ছিল।পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *