Headlines

সম্পত্তি ও টাকার লোভে ৭৫ বছরের মাকে মারধরের অভিযোগ, চার ছেলে-ছেলের বউসহ পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ

খয়েরপুর আউটপোস্টের অন্তর্গত পূর্বচম্পামুড়া কালীতলা এলাকায় সম্পত্তি ও টাকার লোভে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধাকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে তাঁরই চার ছেলে, ছেলের বউ ও নাতনিদের বিরুদ্ধে।অভিযোগ, শনিবার নিজ বাড়িতে বকুল রানী দাস (৭৫)-এর উপর হামলা চালানো হয়। মারধরে গুরুতর আহত হলে প্রথমে তাঁকে রানীবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার পর রবিবার বকুল রানী দাস বুধজংনগর থানা এবং খয়েরপুর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি তাঁর চার ছেলে—বাবুল দাস, কৃষ্ণচন্দ্র দাস, দুলাল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাস, ছেলের বউ সোমা দাস, জ্যোৎস্নাবালা দাস ও কল্পনা দাস এবং নাতনি রিমা দাস ও পাপিয়া দাসের নাম উল্লেখ করেছেন।সংবাদমাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে বকুল রানী দাস দাবি করেন, সম্পত্তি ও টাকার জন্য তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর মেয়েরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।পাশাপাশি, তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের আবেদন করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *