রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও সহজ ও ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে NextGen HRMS-এর চারটি নতুন মডিউল চালু হলো। সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আনুষ্ঠানিকভাবে এই মডিউলগুলির উদ্বোধন করেন।নতুন ব্যবস্থায় e-Service Book, e-Leave, e-Salary এবং e-Pension—এই চারটি মডিউল যুক্ত হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীরা ঘরে বসেই ছুটি, বেতন, জিপিএফ, পেনশন এবং সার্ভিস বুক সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরিষেবা অনলাইনে পেতে পারবেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সুশাসন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এই ডিজিটাল উদ্যোগ। সরকারি কর্মচারীদের বিভিন্ন পরিষেবার জন্য বারবার দপ্তরে ছুটতে হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন ও প্রক্রিয়ার অগ্রগতি সহজেই জানা যাবে।বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানানো হয়েছে। পেনশন সংক্রান্ত কাজের অগ্রগতিও অনলাইনে ট্র্যাক করা সম্ভব হবে।অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সময়, হয়রানি ও জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সরকারি কর্মীদের জন্য সুখবর! এক ক্লিকেই ছুটি, বেতন, পেনশন ও সার্ভিস বুক
