রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন তারা।
সাংবাদিকদের হাতে রাখি, আগরতলা প্রেস ক্লাবে সম্প্রীতির বার্তা
