Headlines

সাতসকালে বড়মুড়ায় ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৩!

শনিবার সকালে তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন।জানা গেছে, আগরতলার দিক থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল একটি সুজুকি মারুতি গাড়ি। বনকুমারী মন্দিরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মারুতি গাড়িতে থাকা দুই মহিলা ও ৬২ বছর বয়সি নির্মল চন্দ্র দাস আহত হন।আহত দুই মহিলা কল্যাণপুরে শিক্ষা দপ্তরের কর্মী বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।প্রাথমিক চিকিৎসার পর দুই মহিলাকে ছেড়ে দেওয়া হলেও নির্মল চন্দ্র দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর প্রয়োজন অনুযায়ী তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হতে পারে বলে চিকিৎসক জানান।সাতসকালে জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *