দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। শনিবার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন রাস্তায় ঋষিতা ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাব্রুমের পুরাতন অফিস টিলা এলাকার বাসিন্দা শুক্লা দেবীর।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটি দ্রুতগতিতে চলছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অভিযুক্ত চালকের নাম খোকন ত্রিপুরা, তাঁর বাড়ি পূর্ব সাব্রুম এলাকায় বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চালক সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা তদন্ত ও চিকিৎসা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সাব্রুমে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, মদ্যপ অবস্থায় চালনার অভিযোগে চাঞ্চল্য
