Headlines

সালিশি সভায় স্ত্রীকে মারধর, শ্বশুরের মৃত্যু! অনুপ সাহার ৭ বছরের জেল

খোয়াই: সালিশি সভায় স্ত্রীর ওপর নৃশংস হামলা এবং সেই ঘটনা প্রত্যক্ষ করে শ্বশুরের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় অবশেষে আদালতের রায়। দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা মামলায় অভিযুক্ত অনুপ সাহাকে মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত।ঘটনার পর ২০২৪ সালে খোয়াই মহিলা থানায় মামলা দায়ের হয়। মামলার বিচারপ্রক্রিয়ায় আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর মঙ্গলবার অভিযুক্ত অনুপ সাহাকে দুটি পৃথক ধারায় যথাক্রমে ৫ বছর ও ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।পাশাপাশি একটি ধারায় ৫ হাজার টাকা এবং অন্য ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।মামলার বিস্তারিত জানিয়ে সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানান, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতেই আদালত এই সাজা ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *