Headlines

সালেমায় গণনা কেন্দ্র ঘিরে উত্তেজনা, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে মহারানীতে পথ অবরোধ

সালেমা ব্লকের মহারানী হাইস্কুলে ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, গণনা কেন্দ্র থেকে সিপিআই(এম)-এর এজেন্টদের তিপ্রা মথার কর্মী-সমর্থকরা বের করে দেন। একইসঙ্গে এজেন্টদের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে।ঘটনার প্রতিবাদে মহারানী এলাকায় পথ অবরোধ করেন সিপিআই(এম) কর্মী-সমর্থকরা। এর জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তিপ্রা মথার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *