Headlines

সিধাইয়ে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য! ৫৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল যৌথবাহিনী। সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা এনসিবি (NCB)-এর নেতৃত্বে বিএসএফ, টিএসআর এবং সিধাই থানার পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুরেন্দ্রনগরের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি ড্রামে সংরক্ষিত বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া গাঁজাসহ ড্রামগুলো সিধাই থানায় নিয়ে আসা হয়।মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আশীষ দাসগুপ্ত জানান, বাজেয়াপ্ত হওয়া শুকনো গাঁজার মোট ওজন প্রায় ৫৭০ কেজি। এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন এসডিপিও। তিনি আরও জানান, এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।পুলিশের দাবি, রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *