Headlines

সিলাছড়িতে জনজাতিদের জন্য মেডিক্যাল-ডেন্টাল ক্যাম্প অসম রাইফেলসের

জনকল্যাণ ও স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিল অসম রাইফেলস। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ত্রিপুরার গোমতী জেলার সিলাছড়িতে জনজাতি সম্প্রদায়ের জন্য একটি মেডিক্যাল-কাম-ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়।শিবিরে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ এবং দাঁতের পরীক্ষা-সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মুখের স্বাস্থ্য নিয়ে সচেতন করা হয়।শিবিরকে ঘিরে অসম রাইফেলসের জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও মতবিনিময় হয়। নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানান তাঁরা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে অসম রাইফেলসকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *