Headlines

সীমান্ত পেরোনোর পথে গ্রেপ্তার বাংলাদেশি ও ভারতীয়, মধুপুর পুলিশের সাফল্য

অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিরুদ্ধে ফের বড় সাফল্য মধুপুর থানার পুলিশের। দালালের মাধ্যমে চোরাই পথে ভারতে প্রবেশের পর একই পথে বাংলাদেশে ফেরার সময় এক বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধৃত দুজনকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ঘোষপাড়া এলাকার বাসিন্দা আশীষ চন্দ্র পাল গত ১৮ জুলাই খোয়াই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তিনি কলকাতার মায়াপুর এলাকার এক দালালের মাধ্যমে ত্রিপুরার কোনাবন চকবস্তা এলাকার বাসিন্দা বাবুল দাস নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন।অভিযোগ, দালালের মাধ্যমে ফের অবৈধ পথে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করা হয়। সেই সময় মধুপুর থানার পুলিশের অভিযানে দুজনই ধরা পড়েন। ঘটনায় সীমান্ত এলাকায় দালালচক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুরো ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *