Headlines

সূর্য চৌমুহনিতে চুরির চেষ্টা ব্যর্থ! হাতেনাতে ধরা ৩ চোর, গণরোষের পর পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

আগরতলা: রাজধানীর সূর্য চৌমুহনি এলাকায় চুরির চেষ্টা করতে এসে তিন সন্দেহভাজন ব্যক্তিকে হাতেনাতে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ব্যক্তি চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাদের আটক করেন। এরপর সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *