কামালঘাট: ফের সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল পশ্চিম ত্রিপুরার কামালঘাটে। বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানাধীন আগরতলা-খোয়াই (১০৮-বি) জাতীয় সড়কের শান্তি পাড়া এলাকায় একটি অটো ও একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।জানা গেছে, TR 01 BU 0355 নম্বরের ইকো গাড়িটি আগরতলা থেকে কামালঘাটের দিকে আসছিল। একই সময়ে TR 01 F 2984 নম্বরের অটোটিও একই রুটে চলছিল। অভিযোগ, শান্তি পাড়া এলাকায় অটোটি হঠাৎ ঘোরানোর (টার্ন নেওয়ার) চেষ্টা করলে দুই গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লেফুঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আহত ইকো গাড়ির চালকের পিতা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
কামালঘাটে অটো-ইকোর মুখোমুখি সংঘর্ষ! আহত ৩, জাতীয় সড়কে ব্যাপক চাঞ্চল্য
