গোপন তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে উদ্ধার হল নেশাজাতীয় সামগ্রী। সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর, ২ নম্বর ওয়ার্ডের ইন্দো-বাংলা সীমান্ত সংলগ্ন এলাকায় যৌথভাবে অ্যামবুশ চালানো হয়।অভিযান চলাকালীন পুলিশ ও বিএসএফের গাড়ি দেখতে পেয়ে এক বাইকার পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করলে সে পালসার-১৫০ বাইকটি (TR-07G-9155) এবং একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ থেকে ২৫টি এসকুফ কাশির সিরাপের বোতল উদ্ধার করা হয়। পরে বাইক ও উদ্ধার হওয়া সামগ্রী থানায় নিয়ে আসে পুলিশ।এদিকে, গতরাতে সোনামুড়া থানার বাটাডোলা-বলেরঢেপা সীমান্ত সড়কে মোবাইল ডিউটি চলাকালীন দাবিহীন অবস্থায় আরও ৩৪ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা।সমগ্র অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানান সোনামুড়া থানার ওসি তাপস দাস।
সোনামুড়ায় পুলিশের অভিযানে বাইক ফেলে পালাল পাচারকারী! উদ্ধার কাশির সিরাপ ও ৩৪ কেজি গাঁজা
