Headlines

সোনামুড়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, পুনরায় সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সম্পাদক অভিজিৎ বর্ধন

সোনামুড়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পুরনো কমিটির ওপর আস্থা রেখে সভাপতি হিসেবে বিপ্লব চক্রবর্তী এবং সম্পাদক হিসেবে অভিজিৎ বর্ধনকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।সভায় প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন গত তিন বছরের কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে ক্লাবের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং সাংবাদিকদের স্বার্থে গৃহীত পদক্ষেপগুলির বিবরণ তুলে ধরা হয়। উপস্থিত সদস্যরা প্রতিবেদনের উপর আলোচনা করে সম্পাদকের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আগামী দিনে তিন বছরের পরিবর্তে দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ৯ জন করা হয়।নবগঠিত ৯ সদস্যের কার্যকরী কমিটির পদাধিকারীরা হলেন—সভাপতি: বিপ্লব চক্রবর্তীসহ-সভাপতি: তাপস লস্করসম্পাদক: অভিজিৎ বর্ধনসহ-সম্পাদক: টোটন চৌধুরীকোষাধ্যক্ষ: অমিত দত্তঅফিস সম্পাদক: নরেশ দাসকার্যকরী সদস্য: সপ্ন চক্রবর্তী, জহিরুল ইসলাম ও মোহাম্মদ মামুন।উল্লেখ্য, এবারের কমিটিতে নতুনভাবে যুক্ত হয়েছেন সাংবাদিক নরেশ দাস এবং মোহাম্মদ মামুন। কমিটি গঠনের পর নবনির্বাচিত সদস্যরা সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং প্রেস ক্লাবের পরিকাঠামোগত উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি প্রেস ক্লাবের উন্নয়নে প্রশাসনিক সহযোগিতাও কামনা করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *