রাস্তা পারাপারের সময় স্কুটির ধাক্কায় গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গান্ধীগ্রামের বাসিন্দা নিতুলাল সেন। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, রাস্তা অতিক্রম করার সময় আচমকাই একটি স্কুটি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন নিতুলাল সেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং স্কুটিচালকের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
স্কুটির ধাক্কায় গুরুতর আহত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গান্ধীগ্রামের নিতুলাল
