Headlines

স্কুল থেকে ফেরার পথে টুকটুক উল্টে প্রাণ গেল ৪ বছরের শিশুর! ধর্মনগরে শোকের ছায়া

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক টুকটুক দুর্ঘটনায় মৃত্যু হল চার বছরের শিশুকন্যার। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।জানা গেছে, রুপন পালের চার বছরের মেয়ে বৃদ্ধি পাল স্কুল থেকে টুকটুকে করে বাড়ি ফিরছিল। সেই সময় টুকটুকটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি।পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।অকালেই একটি ছোট্ট প্রাণের চলে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে শুরু করে এলাকাবাসী। দুর্ঘটনার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *