আগরতলা: আগরতলা স্টেট গেস্ট হাউসে মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।বৈঠকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং আসন্ন বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মন্ত্রী ও বিধায়কদের কাছ থেকে বিভিন্ন এলাকার পরিস্থিতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে মতামত নেন মুখ্যমন্ত্রী।আসন্ন ভিলেজ নির্বাচনসহ দলের সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রী বা দলের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
স্টেট গেস্ট হাউসে মন্ত্রী-বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক
