Headlines

স্ত্রী গ্রেফতারের পর কৃষকের মৃত্যু, তেলিয়ামুড়ায় চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৮ জুন: তেলিয়ামুড়া মহকুমায় স্ত্রী গ্রেফতারের পর এক কৃষকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম প্রদীপ দাস (৪৬)। তিনি লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাসের স্ত্রী ঝুমা চৌধুরী স্ব-সহায়ক গোষ্ঠীর আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হন। এর কিছুক্ষণ পরই প্রদীপ দাসের মৃত্যু হয়।মৃতের আত্মীয়-পরিজনদের অভিযোগ, স্ত্রীর গ্রেফতারের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রদীপ দাস। সেই মানসিক আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁদের দাবি।ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। তবে প্রদীপ দাসের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যদিও পরিবারের অভিযোগের বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *