Headlines

স্নান করাকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ

বিশালগড়: বিশালগড়ের জাঙ্গালিয়া সুবল সাহা চৌমুহনী এলাকায় বিজেপি কর্মী রাজেশ শিবকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে সিপিআইএম কর্মী অর্জুন দেবনাথের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে এক মৃত ব্যক্তির সৎকারের কাজ সেরে বাড়ি ফেরার পথে রাজেশ শিব ও তাঁর এক বন্ধু রাস্তার পাশে সাপ্লাইয়ের জলে স্নান করছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত হয় বলে জানা গেছে। অভিযোগ, এরপর অর্জুন দেবনাথ ফোন করে রাজেশকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এতে রক্তাক্ত হন রাজেশ শিব।পরবর্তীতে সোমবার দুপুরে আহত রাজেশ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পর অভিযুক্ত অর্জুন দেবনাথের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেন।অভিযোগ, মামলা দায়েরের পরও রাজেশকে হুমকি দেন অভিযুক্ত। তাঁকে উদ্দেশ্য করে, ফিরে পেলে চামড়া তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।ঘটনায় হামলার অভিযোগ ও পরবর্তী হুমকিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে, পুরো ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *