Headlines

স্বচ্ছতা থেকে মানবিকতার বার্তা—‘আপনা ঘর’-এ ILTMC ও BPCL-এর চ্যারিটি উদ্যোগ

আগরতলা, ১৫ জুলাই: ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অংশ হিসেবে পালিত ‘স্বচ্ছতা পাক্ষিক’ উপলক্ষে Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC) এবং BPCL Airport Station-এর যৌথ উদ্যোগে বরজলার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে এক মানবিক চ্যারিটি কর্মসূচির আয়োজন করা হয়।১ থেকে ১৫ জুলাই পর্যন্ত পালিত ‘স্বচ্ছতা পাক্ষিক’-এর মূল লক্ষ্য পরিচ্ছন্নতা, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।কর্মসূচির অংশ হিসেবে বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণ মহিলাদের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও তাঁদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে একটি ওয়াটার ফিল্টার/ডিসপেনসার উপহার দেওয়া হয়।পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন ILTMC-র সদস্যরা। এতে উপস্থিত সদস্যরা পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।আয়োজকদের বক্তব্য, এই উদ্যোগের উদ্দেশ্য শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী বিতরণ নয়; বরং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানো, তাঁদের মুখে হাসি ফোটানো এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।ILTMC ও BPCL-এর এই যৌথ উদ্যোগে অংশগ্রহণকারী সকলের সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের আশা, ভবিষ্যতেও সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *