Headlines

স্বনির্ভরতার পথে গ্রামীণ নারীরা! ঊনকোটিতে স্বসহায়ক দলের বায়ার-সেলার মিট অনুষ্ঠিত

কৈলাশহর, ১ জুন: গ্রামীণ স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বায়ার-সেলার মিট। সোমবার ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের উৎপাদিত হস্তশিল্প, খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী সম্ভাব্য ক্রেতা ও বিপণন সংস্থার সামনে তুলে ধরা হয়। এর মাধ্যমে উৎপাদক ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়।অনুষ্ঠানে উপস্থিত ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন বলেন, গ্রামীণ স্বসহায়ক দলগুলিকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী এবং স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, স্বসহায়ক দলের সদস্যদের উৎপাদিত পণ্যের জন্য বৃহত্তর বাজার তৈরি করা গেলে তাদের আয় বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিও আরও মজবুত হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্বসহায়ক দলগুলির পণ্যের বিপণন ব্যবস্থা আরও উন্নত করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেওয়া হচ্ছে।বায়ার-সেলার মিটকে কেন্দ্র করে অংশগ্রহণকারী স্বসহায়ক দলের সদস্যদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তাদের আশা, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে নতুন বাজার ও ব্যবসায়িক সুযোগের দ্বার উন্মোচন করবে এবং গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *