স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ও তিরঙ্গা র্যালি। ধর্মনগর মণ্ডলের আয়োজনে কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে অংশ নেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জহর চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরঙ্গা’ আহ্বানে সাড়া দিয়ে এই র্যালির আয়োজন করা হয়েছে। ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ ও ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর বার্তা তুলে ধরে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে স্বাধীনতা দিবসের আনন্দে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।র্যালিতে উপস্থিত ছিলেন ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ, জেলা সভাপতি কাজল দাসসহ যুব মোর্চা, মহিলা মোর্চা, মাইনরিটি মোর্চা, এসসি, এসটি ও ওবিসি মোর্চার নেতৃবৃন্দ।
স্বাধীনতার প্রাক্কালে ধর্মনগরে বিজেপির তিরঙ্গা র্যালি
