স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে এডি নগর পুলিশ কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ, এসডিপিও পান্নালাল সেন, সুব্রত বর্মন, আশিস দাস এবং বিএসএফের আধিকারিকরা। এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর এবং কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার।
স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা, সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার
