সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত সিপিআই(এম)-এর প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জন্মদিবস পালন করা হয়। পার্টির রাজ্য দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এদিন সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন, আদর্শ ও সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন উপস্থিত নেতৃত্বরা। তাঁর দেখানো আদর্শ ও রাজনৈতিক চেতনা সামনে রেখে আগামী দিনে দলীয় কর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।
স্মরণে সীতারাম ইয়েচুরি, জন্মদিবসে শ্রদ্ধা সিপিআই(এম)-এর
