Headlines

স্মার্ট মিটার ছাড়াই ৮,৮৮৮ টাকার বিদ্যুৎ বিল! ক্ষোভে ফুঁসছেন গ্রাহক

নিজস্ব সংবাদদাতা: স্মার্ট মিটার না লাগিয়েও অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগে ফের প্রশ্নের মুখে বিদ্যুৎ দপ্তর। এবার সেকেরকোর্ট এলাকার বাসিন্দা রাজু দেবনাথ অভিযোগ করেছেন, যেখানে তাঁর মাসিক বিদ্যুৎ বিল সাধারণত প্রায় এক হাজার টাকার মধ্যে থাকত, সেখানে হঠাৎ করে ৮ হাজার ৮৮৮ টাকা বিল এসেছে।ভুক্তভোগীর দাবি, তিনি এখনও স্মার্ট মিটার স্থাপন করেননি। তারপরও অস্বাভাবিক অঙ্কের বিল পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে গত ১০-১২ দিন ধরে অফিসটিলা বিদ্যুৎ দপ্তরে একাধিকবার যোগাযোগ করলেও সমস্যার কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ।রাজু দেবনাথের আরও দাবি, দপ্তরের কর্মীরা বিল সংশোধনের আশ্বাস না দিয়ে বরং জানিয়েছেন, যে বিল এসেছে সেটিই পরিশোধ করতে হবে। এতে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। অনেক গ্রাহকই দাবি করছেন, স্বাভাবিক ব্যবহারের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসছে। তবে এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি অতিরিক্ত বিলের অভিযোগে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত অভিযোগগুলির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *