মাত্র ১ টাকার একটি অনলাইন লেনদেনকে কেন্দ্র করে সাইবার প্রতারণার শিকার হলেন বিশ্রামগঞ্জের যুবক প্রসেনজিৎ দেবনাথ। অভিযোগ, প্রতারকরা কৌশলে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৭,২০০ টাকা হাতিয়ে নেয়।ঘটনার পর প্রসেনজিৎ দেবনাথ বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি সুপরিকল্পিত সাইবার জালিয়াতির ঘটনা বলে মনে করা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অপরিচিত ব্যক্তি বা লিঙ্কে ক্লিক করা, ওটিপি, ইউপিআই পিন কিংবা ব্যাংকের গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন ঘটলে দ্রুত ব্যাংক এবং সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের মাধ্যমে প্রতারকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
১ টাকার ফাঁদে ৭,২০০ টাকা খোয়ালেন যুবক! সাইবার প্রতারণার শিকার বিশ্রামগঞ্জের প্রসেনজিৎ
