গোমতী জেলার মেলাঘর থানাধীন খাস চৌমুহনী এলাকায় ১৯ বছরের এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম হৃদয় দাস।পরিবারের দাবি, সামান্য ২০০ টাকা নিয়ে অভিমান করে হৃদয় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।পরিবার জানিয়েছে, হৃদয় কথা বলতে কিংবা শুনতে পারে না। তাই তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। ছেলেকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। তিনি প্রশাসন ও সাধারণ মানুষের কাছে হৃদয়কে দ্রুত খুঁজে বের করার জন্য আবেদন জানিয়েছেন।ঘটনার খবর পেয়ে মেলাঘর থানায় বিষয়টি জানানো হয়েছে। পুলিশ নিখোঁজ যুবকের সন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি হৃদয় দাসের সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অবিলম্বে নিকটবর্তী থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য। পরিবারের একটাই প্রত্যাশা—হৃদয় যেন দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় বাড়ি ফিরে আসে।
২০০ টাকার অভিমানে নিখোঁজ বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক! কান্নায় ভেঙে পড়েছেন মা
