শিক্ষা দপ্তরের দীর্ঘদিনের শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন এইচটিজিটি-র ২১৭৬ জন ছাত্র-ছাত্রী। এ নিয়ে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণ না হওয়ায় শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যতের উপরও। তাই দ্রুত শূন্যপদ পূরণ করে শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান তারা।
২১৭৬ ছাত্রছাত্রীর দাবি, দ্রুত পূরণ হোক শিক্ষা দপ্তরের শূন্যপদ
