Headlines

২৫০ প্রশিক্ষণপ্রাপ্তের হাতে শংসাপত্র, পশু চিকিৎসা ও টীকাকরণে নতুন কর্মী বাহিনী গড়ার উদ্যোগ

আগরতলা, ১ জুন: কৌশিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় পরিচালিত মাইনর ভেটেনারি সার্ভিস প্রশিক্ষণ কর্মসূচির শংসাপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলার প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানে এক বছরের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রায় ২৫০ জন শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা নায়ার, অধিকর্তা ডঃ নিরজ কুমার চঞ্চল, কৌশিক সেবা ফাউন্ডেশনের অধিকর্তা ডঃ যোগীরাজ দত্ত এবং সভাপতি ডঃ জি কে বামানিয়া।অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, রাজ্যের পশুসম্পদ উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। এই প্রশিক্ষণ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।জানা গেছে, এক বছরব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পশু চিকিৎসার প্রাথমিক পরিষেবা, রোগ নির্ণয়, টীকাকরণ এবং পশুপালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেছেন। আগামী দিনে তারা বিভিন্ন এলাকায় প্রাণী চিকিৎসা সহায়তা এবং টীকাকরণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রশিক্ষণপ্রাপ্তদের এই নতুন কর্মীবাহিনী রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ কর্মসূচিকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পাশাপাশি যুব সমাজের জন্য কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *