কৈলাসহর, ১২ জুলাই: আগামী ২৯ জুলাই কুমারঘাটে অনুষ্ঠিতব্য এসসি ও ওবিসি (SC-OBC) ডিপার্টমেন্টের যৌথ জনসমাবেশকে সফল করার লক্ষ্যে রবিবার পাবিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের উদ্যোগ নেয় কৈলাসহর জেলা এসসি ডিপার্টমেন্ট।বৈঠকে উপস্থিত ছিলেন এসসি ডিপার্টমেন্টের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ রাংখল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরণ দাস, কৈলাসহর জেলা ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফুল্ল দেবনাথ, ঊনকোটি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলকুমারী গোস্বামী, তফসিলি কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য সুভাষ দাস, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দ।বৈঠকে ২৯ জুলাইয়ের জনসমাবেশের প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন জনস্বার্থমূলক দাবি তুলে ধরা হয়।সভায় অবিলম্বে সরকারি শূন্যপদ পূরণ, এসসি কর্পোরেশনের মাধ্যমে আরও সুযোগ-সুবিধা প্রদান, গ্যারান্টি ছাড়া ঋণের ব্যবস্থা, বেকার ভাতা চালু এবং কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওবিসি সংরক্ষণ কার্যকর করার দাবি জানানো হয়। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং বিভিন্ন জনজীবন সংশ্লিষ্ট ইস্যুতে কংগ্রেস নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন।নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ জুলাই কুমারঘাটের যৌথ জনসমাবেশের মাধ্যমে এই দাবিগুলি আরও জোরালোভাবে জনসমক্ষে তুলে ধরা হবে।
২৯ জুলাই কুমারঘাটে SC-OBC জনসমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক, সরব কংগ্রেস
