৩৫তম মনিপুরী ভাষা দিবসকে সামনে রেখে আগরতলায় আয়োজিত হলো বিশেষ মিছিল। মনিপুরী সমাজের উদ্যোগে আগরতলা টাউন হলের সামনে থেকে এই মিছিলের সূচনা হয়।ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং ঐতিহ্যকে সংরক্ষণের বার্তা নিয়ে মিছিলে মনিপুরী সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। নিজেদের মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার আহ্বান উঠে আসে এই কর্মসূচিতে।আয়োজকদের বক্তব্য, নতুন প্রজন্মের মধ্যে মনিপুরী ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ। ৩৫তম মনিপুরী ভাষা দিবসকে ঘিরে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
৩৫তম মনিপুরী ভাষা দিবসকে ঘিরে আগরতলায় বর্ণাঢ্য মিছিল
