Headlines

৭৯৯ টাকার কেনাকাটায় লাকি কুপন, দুর্গাপূজায় গৌরী শঙ্কর বস্ত্রালয়ের জমজমাট অফার!

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আগরতলার মসজিদ রোডস্থিত গৌরী শঙ্কর বস্ত্রালয়। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পূজা অফারের উদ্বোধন করা হয়।অফারের আওতায় ৭৯৯ টাকা কেনাকাটায় মিলবে একটি লাকি কুপন। লাকি ড্র-এর মাধ্যমে প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ২৫ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী পাবেন ১০ হাজার টাকা নগদ পুরস্কার। পাশাপাশি আরও ৫০ জন বিজেতার জন্য থাকছে বিশেষ উপহার।এছাড়াও, ২,৯৯৯ টাকা কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। সংস্থার মার্কেটিং অ্যাডভাইজার দীপক লালজি জানান, দুর্গাপূজার মরশুমে ক্রেতাদের আকৃষ্ট করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, শার্টসহ বিভিন্ন পোশাকের জন্য পরিচিত গৌরী শঙ্কর বস্ত্রালয়ের এই উদ্যোগে উৎসবের মরশুমে ক্রেতাদের আগ্রহ বাড়বে বলে আশা সংস্থার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্যন্দন পত্রিকা’র কর্ণধার অভিষেক দে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মসজিদ রোডের বিপণিকেন্দ্রটি ছাড়া তাদের অন্য কোনও শাখা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *