Headlines

৭ দফা দাবিতে ক্ষেতমজুরদের মিছিল, জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন

আগরতলা: সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। সংগঠনের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মিছিল শেষে প্রতিনিধিরা জেলা শাসকের দপ্তরে গিয়ে তাঁদের সাত দফা দাবি তুলে ধরেন। ক্ষেতমজুরদের বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান ও অধিকার সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।সংগঠনের নেতৃত্বের বক্তব্য, ক্ষেতমজুরদের ন্যায্য দাবি ও সমস্যাগুলির সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। দাবিগুলি পূরণে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *