Headlines

৭ দফা দাবিতে চম্পকনগরে সড়ক-রেল অবরোধ, মুখ্যমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় আত্মসমর্পণকারী জঙ্গিরা

৭ দফা দাবিতে ফের অবরোধে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার চম্পকনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকটাই এখনও বাস্তবায়িত হয়নি। সেই দাবিগুলির দ্রুত সমাধানের দাবিতেই পুনরায় অবরোধে বসেছেন তারা।বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এবং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ঘটনাস্থলে এসে দাবিগুলি পূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। ফলে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *