Headlines

৮ দফা দাবিতে ধর্মনগরে ক্ষেতমজুরদের মিছিল, জেলাশাসককে স্মারকলিপি

উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার অবসানের দাবিতে ধর্মনগরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে ফের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল উত্তর ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তার কাছে গিয়ে আট দফা দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করে।দাবিগুলির মধ্যে রয়েছে বঞ্চিতদের আবাসন প্রকল্পের সুবিধা প্রদান, অসম্পূর্ণ জিও-ট্যাগিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, এমজিএনরেগায় বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা এবং শহরের টুয়েপ শ্রমিকদের কাজের দিন ও মজুরি বৃদ্ধি।এছাড়াও বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, বিদ্যুতের অতিরিক্ত মাশুল ও স্মার্ট মিটার প্রত্যাহার, বেহাল রাস্তাঘাট সংস্কার এবং ভূমিহীন গ্রামীণ গরিবদের জমির বন্দোবস্ত দেওয়ার দাবি জানানো হয়।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, রেশনে ভর্তুকি মূল্যে চাল, ডাল, চিনি, সরষের তেল, লবণ ও সাবান সরবরাহ, পানীয় জলের সংকট মোকাবিলায় বিকল আয়রন রিমুভাল প্ল্যান্ট সংস্কার এবং সামাজিক ভাতার পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন ৫ হাজার টাকা করার দাবিও জানিয়েছে সংগঠন।প্রতিনিধি দলের পক্ষ থেকে জেলা শাসকের কাছে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *