Headlines

⚡ সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে উঠে গেলেন রতন লাল নাথ! স্মার্ট মিটার ইস্যুতে জোর চর্চা

স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। সম্মেলনে মন্ত্রীর বক্তব্যের পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই মন্ত্রী নিজের চেয়ার থেকে উঠে চলে যান বলে অভিযোগ। ফলে স্মার্ট মিটার এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর অধরাই থেকে যায়।সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই এই সাংবাদিক সম্মেলন ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর আচরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর না মেলায় স্মার্ট মিটার, বিদ্যুৎ বিল ও গ্রাহকদের অভিযোগ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *