রবিবার আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল লিগ-এর সাংবাদিক সম্মেলন।সম্মেলনে উপস্থিত ছিলেন লিগের মূল স্পনসর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার তথা TFA-এর সহ-সভাপতি রূপক সাহা, সচিব অমিত চৌধুরী, সহ-সম্পাদক তথা প্রথম ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান তপন সাহা-সহ TFA-এর অন্যান্য কর্মকর্তারা।এদিন সাংবাদিক সম্মেলনে প্রথম ডিভিশন লিগে অংশগ্রহণকারী নয়টি দলের কোচ, ম্যানেজার ও অধিনায়করা নিজ নিজ ক্লাবের জার্সি পরে উপস্থিত ছিলেন। এবারের লিগে অংশ নিচ্ছে টাউন ক্লাব, ফরোয়ার্ড ক্লাব, ব্লাড মাউথ ক্লাব, এগিয়ে চলো সংঘ, লাল বাহাদুর ব্যায়ামাগার, নাইট বুলেটস ক্লাব, রামকৃষ্ণ ক্লাব, জুয়েলস অ্যাসোসিয়েশন এবং কল্যাণ সমিতি।সাংবাদিক সম্মেলনে TFA-এর সহ-সভাপতি রতন সাহা এবং সচিব অমিত চৌধুরী লিগের আয়োজন, অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।নতুন মরশুমে নয়টি দলের লড়াই ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। প্রতিযোগিতামূলক এই লিগ থেকে রাজ্যের ফুটবলে নতুন প্রতিভা উঠে আসবে বলেই প্রত্যাশা আয়োজকদের।
⚽ মাঠে নামছে ৯ দল, শুরু প্রথম ডিভিশন ফুটবল লিগ
