Headlines

কৃতী পড়ুয়াদের হাতে মেধা পুরস্কার

আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাজকল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থানাধিকারী কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বজিৎ শীলসহ প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং কৃতী শিক্ষার্থীরা।অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়। মেধার স্বীকৃতির এই উদ্যোগ শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *